1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে এই কাজগুলো করছেন তো

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরের ছুটিতে অনেকেই রাজধানী বা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যান। কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে বের হন। ফলে কয়েক দিনের জন্য অনেক বাসা-ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে চুরি বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

তাই ছুটিতে বাসা ছাড়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি-

১. দরজা–জানালা ভালোভাবে বন্ধ করুন

বাসা ত্যাগের আগে সব দরজা ও জানালা ঠিকভাবে বন্ধ আছে কি না নিশ্চিত করুন। প্রয়োজন হলে বারবার পরীক্ষা করুন যে তালা ঠিকভাবে লাগানো হয়েছে। ঈদের সময় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়, তাই নিরাপত্তা নিশ্চিত করে বের হোন।২. লাইট, ফ্যান ও অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখুন

ছুটির তাড়াহুড়োয় অনেক সময় সুইচ ভুলে অন থাকে। প্রতিটি লাইট, ফ্যান এবং কম্পিউটার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের প্লাগ সব বন্ধ আছে কি না পরীক্ষা করুন। এতে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবেন।

৩. গ্যাস চুলা ও লাইন বন্ধ করুন

গ্যাস সিলিন্ডার ও লাইন বন্ধ করে বের হোন। বাসায় ফিরে চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে রাখুন, যাতে বাসার মধ্যে জমে থাকা গ্যাস বের হয়ে যায়। পাশাপাশি পানির কলও নিশ্চিতভাবে বন্ধ রাখুন।৪. বাথরুম, বারান্দা ও ছাদে পানি জমে আছে কি না দেখুন

ঈদে ঘর ত্যাগ করার আগে সব জায়গা পরিষ্কার রাখুন। বাথরুম, বারান্দা বা ছাদে কোথাও পানি জমে আছে কি না খেয়াল করুন। এতে ছুটির শেষে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের সমস্যা কমবে।

অতিরিক্ত সতর্কতা

সম্ভব হলে আপনার ছুটি ও ঘরের অবস্থা বিশ্বস্ত প্রতিবেশী বা নিরাপত্তাকর্মীকে জানিয়ে রাখুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *