1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

স্কুলড্রেস পরে মসজিদে টিকটক, ছাত্রীকে ছাড়পত্র

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে মডেল মসজিদে গিয়ে স্কুলড্রেস পরা অবস্থায় অবস্থায় টিকটক ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক স্কুলছাত্রীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১১ মে) দুপুরে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান সই করা এক নোটিশে ওই ছাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়।

ছাড়পত্র পাওয়া ওই শিক্ষার্থীর নাম মোছা. সিনথিয়া আক্তার শান্তা। তিনি দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিক্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক ছাত্রী স্কুলড্রেস পরে মডেল মসজিদ প্রাঙ্গণে ভিডিও তৈরি করছেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বিষয়টিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার ভাবমূর্তির পরিপন্থি বলে মন্তব্য করেন।

বিদ্যালয়ের দেওয়া ছাড়পত্রে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু টিকটক ভিডিও ছড়িয়ে পড়ায় ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থি। বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা ও ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়, সে কারণে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বলেন, বিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা নৈতিকতা ও শৃঙ্খলার মধ্যে থেকে নিজেদের পরিচালনা করুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *