1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশার সই করা তালিকা প্রকাশ করা হয়।

 

প্রকাশিত তালিকায় দেখা গেছে, দেশে বর্তমানে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

 

এর আগে, ২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন।

 

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ভোটার সংখ্যা বেড়েছে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ।

 

এর আগে, গত ১২ এপ্রিল নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছিলেন, ১৪ মে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য যাচাই-বাছাই শেষে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীদের তথ্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।

 

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ২০ এপ্রিল প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে ৩ মে পর্যন্ত ভুল সংশোধন ও ভোটার এলাকা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হয়। ৬ মে পর্যন্ত এসব আবেদন নিষ্পত্তি শেষে ১৪ মে প্রকাশ করা হলো চূড়ান্ত ভোটার তালিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *