1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

রাজধানীর রাস্তায় এআই ক্যামেরা, ভয়ে ট্রাফিক আইন মানছে চালকরা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রাজধানীর যানজট নিরসন ও বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে এআই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে ডিএমপি। প্রযুক্তির এই নজরদারির ফলে ফাঁকা রাস্তাতেও চালকদের মধ্যে ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এই নতুন উদ্যোগের ফলে এখন আর ট্রাফিক পুলিশকে ম্যানুয়ালি সব গাড়ি থামাতে হচ্ছে না। সড়কে বসানো এআই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করছে এবং সাথে সাথেই মামলা রেকর্ড করা হচ্ছে।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে মূলত সিগন্যাল অমান্য করা, উল্টো পথে যানবাহন চালানো, মোটরসাইকেল চালকের হেলমেট না থাকা এবং সিটবেল্ট ছাড়া গাড়ি চালানোর মতো অপরাধগুলো শনাক্ত করা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, এই কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিটি যানবাহনের সঠিক স্থানে রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।

জানা গেছে, এই পদ্ধতি চালুর প্রথম এক সপ্তাহেই নিয়ম ভাঙার দায়ে ৩ শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ট্রাফিক সিগন্যাল মেনে চলার এমন প্রবণতায় স্বস্তিতে চলাচল করতে পারছে সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ডিজিটাল এই ব্যবস্থার ফলে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে। এতে করে চালকদের মধ্যে আইন মানার সংস্কৃতি তৈরি হবে এবং সড়ক দুর্ঘটনার হারও উল্লেখযোগ্যভাবে কমবে। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলার সাথে রাস্তা পারাপার হতে পারছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তির সুফল পুরোপুরি পেতে হলে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাদের মতে, রাস্তায় চলাচলকারী অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করা এবং বিআরটিএ-র তথ্যভাণ্ডার নিয়মিত হালনাগাদ করা অত্যন্ত জরুরি। ডাটাবেজ সঠিক থাকলে অপরাধীদের শনাক্ত করা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা আরও সহজ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *