1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

মাদারীপুরে মসজিদে ইমামের শয়নকক্ষে রহস্যজনক বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার ধাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এক রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে এই বিস্ফোরণে মসজিদের ইমামের শয়নকক্ষের টিনের বেড়া উড়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই মসজিদের ইমাম গত পাঁচ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ইমামের অনুপস্থিতিতে তার শয়নকক্ষের চাবি মসজিদ কমিটির সদস্য ও মুয়াজ্জিনের কাছে ছিল। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা ঘরের ভেতরে বিস্ফোরক জাতীয় কিছু রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে ইমামের থাকার ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *