1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: মির্জা ফখরুল

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন এবং কিছু পরামর্শও দিয়েছেন।

এসব পরামর্শ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকারই গণতন্ত্রের মূল ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শক্তিশালী হলে গণতন্ত্রও আরও সুসংহত হবে।

জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে এবং সরকারের কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে হবে। কারণ জনগণই দেশের প্রকৃত মালিক।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে উন্নয়নের পরিবর্তে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে। এসব অনিয়ম দূর করতে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সংসদ সদস্যরা কাজ করবেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না। দুই দেশের সম্পর্ক আগের মতোই থাকবে এবং ধীরে ধীরে আরও উন্নত হবে।

তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হবে না। ভারতে অনুষ্ঠিত নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *