1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ঝালকাঠিতে নগ্ন ছবি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ

অহিদ সাইফুল
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে এক নারীর নগ্ন ছবি মোবাইলে ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভূক্তভোগী ঐ নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলো উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার (২৫), ভাতকাঠি এলাকার মো. মন্নান সিকদারের পুত্র মো. তারেক সিকদার (২৬) ও কবির হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম (৩৫)। নিলুফাকে গত রাতেই রাজাপুর থানা পুলিশ তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানাগেছে, পার্শ্ববর্তী গালুয়া গ্রামের মো. কবির হাওলাদারের সাথে মোবাইল ফোনে ভূক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন গত ৪ জুলাই রাতে কবির ভূক্তভোগীর বাড়িতে আসে এবং কৌশলে তার নগ্ন স্থির ছবি মোবাইলে ধারন করে। বিষয়টি ভূক্তভোগী নারী কবিরের বোন নিলুফাকে জানায়। নিলুফা তারেকের মাধ্যমে ঐ নগ্ন ছবি কবিরের মোবাইল থেকে সংগ্রহ করে। তারেক মোবাইলে থাকা ঐ ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভূক্তভোগীর কাছ থেকে ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয়। নিলুফা ছবি গুলো সামাজিক যোগাযোগ এর মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, নিলুফাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *