1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে বাদাম বিক্রেতার প্রেমে রাজি না হওয়ায় তুলে নিয়ে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম নামে এক বাদাম বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে, বুধবার (২৬ জুন) রাতে জেলার ভালুকা পৌর শহরের মেজর ভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম উপজেলার চরআলগী ইউনিয়নের চর কিনার আলগী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় বাদাম বিক্রেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। মেয়েটি উপজেলার একটি গ্রামে তার নানাবাড়িতে থাকতো। তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন বাদাম বিক্রেতা সাদিকুল। কিন্তু কিশোরী প্রস্তাবে রাজি ছিল না। মঙ্গলবার (২৫ জুন) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই কিশোরী। ওই সময় ঘরের পাশে আগে থেকে ওত পেতে থাকা সাদিকুল এবং তার দুই বন্ধু রিফাত ও শরীফের সহায়তায় তাকে তুলে নিয়ে একটি বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে মুখ বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে যান সাদিকুল। পরে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনার পরদিন বিকেলে ভুক্তভোগী কিশোরীর নানা বাদী হয়ে গফরগাঁও থানায় তিনজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেন। পরে বুধবার রাতে ভালুকা পৌর শহরের মেজর ভিটা এলাকা থেকে সাদিকুলকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, প্রধান অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *