1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ এখন ১৩তম অবস্থানে রয়েছে। ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪, যা আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ের সঙ্গে সমান। উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৫০তম।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সূচকের তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 

টিআইবি জানায়, এ বছর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ৮৯ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। ১৮২ দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ২৪ হওয়ায় অবস্থান ১৩তম, উচ্চক্রম অনুযায়ী ১৫০তম।

 

সংস্থাটি মনে করছে, বাংলাদেশের স্কোরে এক পয়েন্ট বৃদ্ধির পেছনে জুলাই মাসের অভ্যুত্থানের পর সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যবহিত ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী বাস্তবতার প্রতিফলন- সংশ্লিষ্ট তথ্যসূত্রের মেয়াদভুক্ত ছিলো না। তাই রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় আদতে বাংলাদেশের স্কোর ও অবস্থানের খুব একটা ইতিবাচক পরিবর্তন হয়নি।

 

টিআইবি আরও জানায়, এবার কোনো দেশ শতভাগ স্কোর করতে পারেনি। বিশ্বের ৮০ শতাংশ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করে। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। যেসব দেশ গণতন্ত্রের কথা বলে তাদের দেশেও দুর্নীতি ঊর্ধ্বমুখী।

 

উল্লেখ্য, ২০২৪ সালে বিশ্বের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *