1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

নামাজে যেতে বলায় কিশোরকে লাথি মেরে হত্যা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালের বরিশাল জেলার হিজলা উপজেলা-র চরবিশোর গ্রামে নামাজ পড়তে ডাক দেওয়াকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে। পরে মরদেহ খালে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবেশী যুবক মোশারফ বয়াতি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা খালপাড় থেকে মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না।

 

নিহত ১৩ বছর বয়সী আরিফ রাঢ়ী হিজলা-গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের আনিছ রাঢ়ীর ছেলে। অভিযুক্ত মোশারফ বয়াতি (২৬) একই গ্রামের বাসিন্দা শাহজালাল বয়াতির ছেলে।

 

পুলিশের বরাতে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ মোশারফের ঘরে যায়। সে সময় মোশারফ খাটে শুয়ে ছিলেন। আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য ডাকলে তিনি উঠতে রাজি হননি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ তাকে চড় দেয় বলে অভিযোগ। এতে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়।

 

শুক্রবার সকাল ৮টার দিকে খালের পাড়ে আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। সন্দেহের ভিত্তিতে তারা মোশারফকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে জানা গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোশারফের মাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *