1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

খুলনার রূপসায় যুবদল নেতা ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর এলাকায় ফখরুল শেখ (৩২) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং উপজেলা যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই ছিলেন। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ফখরুলের ভাই ফরহাদ ও শরিফুল যৌথভাবে রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করে আসছেন। ঘটনার দিন রাতে ফখরুল নিয়মিত কাজের অংশ হিসেবে ইটভাটা ও মাছের ঘের দেখাশোনা করতে সেখানে গিয়েছিলেন। এর আগে বিকেলে ভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে ফখরুলের বাগবিতণ্ডা হয়েছিল, যার জেরে ওই রাতে তৈয়ব ডিউটিতে অনুপস্থিত ছিলেন। রাত ১২টা ৫৫ মিনিটের দিকে ভাটার অফিস রুমের পাশে অবস্থানকালে একদল অস্ত্রধারী ফখরুলের ওপর গুলি চালায়। তার ঘাড়ে একটি এবং ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় আরেকটি গুলি লাগে। ঘটনার কিছুক্ষণ আগে রাত ১২টা ১১ মিনিটে ফখরুলের এক বন্ধু তার ভাই ফরহাদকে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে ফরহাদসহ পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে রূপসা থানায় একটি মামলা দায়ের করেছেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা ফখরুলের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

তিনি বলেন, রাত ১২টা ১১ মিনিটে ওর বন্ধু আমাকে ফোন করে বলে ভাই ফখরুলকে কারা যেন মারছে আপনি দ্রুত আসেন।

ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আমার ভাটার ক্যানেলে ও মাছ চাষ করতো।

রাতে ওর মেয়ের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়।

রাস্তায় ওর সাথে দেখা হলে আমাকে জানায় ওষুধ নিয়ে ভাটা থেকে ঘুরে বাড়ি ফিরবে।

খবর পেয়ে ছুটে গিয়ে দেখি অফিসের পাশে নিথর হয়ে পড়ে আছে।

লাশের সুরতহালে দেখা যায় তার শরীরে দুইটা গুলি লেগেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *