1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনের আঘাতে সুপারট্যাংকারে অগ্নিকাণ্ড

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দক্ষিণ রুট দিয়ে অতিক্রম করার সময় একটি বিশাল সুপারট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দুটি জলমগ্ন সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং এটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসির নৌবাহিনী এই ঘটনার পর এক কঠোর সতর্কবার্তা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধি যারা লঙ্ঘন করবে, তাদের পরিণতি একই হবে। নৌ চলাচলের জন্য আইআরজিসি কর্তৃক নির্ধারিত নিয়মকানুন মেনে চলা সব জাহাজের জন্য বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক চলাচল প্রায় বন্ধ রাখলেও, মার্কিন সহায়তায় ওমান উপকূলের কাছাকাছি তুলনামূলক নিরাপদ জলপথ দিয়ে কিছু জাহাজ যাতায়াতের চেষ্টা করছে। তেহরান এই রুটগুলোকে অবৈধ ও অননুমোদিত হিসেবে চিহ্নিত করে বারবার সতর্ক করে আসছে। আইআরজিসির ভাষ্যমতে, শিপিং কোম্পানিগুলোর উচিত মার্কিন সেনাবাহিনীর উসকানিতে বিভ্রান্ত না হওয়া এবং অপ্রয়োজনে জাহাজ ও ক্রুদের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে ঠেলে না দেওয়া।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জলপথ উন্মুক্ত রাখা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। লারাক দ্বীপে মার্কিন হামলা এবং এর প্রতিক্রিয়ায় জর্ডান ও আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *