1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পিস্তল-গুলি ও ম্যাগাজিনসহ ২ ভাই গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবা থেকে ১টি পিস্তল উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাজবী তিনগাঁও এলাকার একটি ডোবা থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়।

 

এর আগে, পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাব্বি (২০) ও সাব্বির (১৬) নামে দুই সহোদরকে গ্রেপ্তার করে। এ সময় সাব্বিরের হেফাজত থেকে পিস্তলের ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। পরে রাব্বির দেয়া তথ্যমতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ডোবা থেকে ওই পিস্তল উদ্ধার করেন।

 

গ্রেপ্তারকৃত রাব্বি ও সাব্বির কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পানান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। রাব্বি উপজেলার তিনগাঁও এলাকায় শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া এবং সাব্বির রূপগঞ্জের ডহরগাঁও এলাকায় মামা গাফ্ফারের বাড়ির ভাড়াটিয়া।

 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাব্বি পুলিশের উপস্থিতি টের পেয়ে পিস্তলটি ডোবায় ফেলে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুই সহোদরের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *