1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

বারবার ন্যাড়া হলে কি সত্যিই চুল ঘন হয়?

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
বর্তমানে যে সমস্যা সবার মধ্যে দেখা যায় সেটি হলো চুল পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া।বয়স বাড়ার সঙ্গে অনেকের চুল পাতলা হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। নানা কারণে চুল পড়তে পারে। যেমন: পুষ্টির ঘাটতি, হরমোন পরিবর্তন, জেনেটিক প্রভাব, মানসিক চাপ। এছাড়া অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, অনিয়মিত জীবনযাপন বা থাইরয়েডের সমস্যা চুল পাতলা করে। স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত চুলের যত্ন করলে এটি কিছুটা কমানো যায়।
চুল পড়া অনেকের কাছে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য অনেকে মাথা ন্যাড়া করা নিয়েও ভাবেন। কেউ কেউ বিশ্বাস করেন, এতে নতুন চুল ঘন ও মজবুত হয়। তবে আদৌ কী তাই?
ভারতীয় গণমাধ্যমহিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনেচিকিৎসকের বরাতে জানানো হয়,ন্যাড়া হওয়ার সঙ্গে চুলের ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদনে আরও জানানো হয়, ন্যাড়া হওয়ার পর নতুন গজানো চুল আপাতদৃষ্টিতে ঘন মনে হয়। বিশেষ করে চুল ছোট থাকলে মাথায় হাত দিলে ঘনত্ব বেশি অনুভূত হয়। তবে এটি এতটা সহজ নয়। চুল যত বড় হতে থাকে বোঝা যায় আগের মতোই আছে। এর কারণ হলো—চুলের ঘনত্ব কমে যায়, তার সবচেয়ে বড় কারণ, মাথার ত্বকের তলায় গোড়াগুলো শুকিয়ে যায়। ওই মৃত গোড়াগুলো থেকে আর নতুন করে চুল গজায় না।
অনেকে মনে করেন ন্যাড়া হলে ত্বকের লুকানো চুলের ফলিকল সক্রিয় হয়ে নতুন চুল গজায়। কিন্তু এটি সত্য নয়। মাথা কামালেও লুকানো কোনো চুল বের হয় না।
তবুও ন্যাড়া হওয়ার কিছু সুবিধা আছে। চুল পড়ার সমস্যা যাদের আছে, তাদের লম্বা চুল বেশি ঝরে। ন্যাড়া হলে নতুন চুল সাধারণত কম পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *