1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থী-শিক্ষকদের বিশেষ অনুদানের আবেদনে সময় বাড়লো

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদানের আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেট থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে বিশেষ বরাদ্দ দেওয়ার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল পর্যন্ত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

​মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সব সরকারি-বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসার মেরামত, সংস্কার, আসবাবপত্র ও পাঠাগার উন্নয়নের জন্য এই অনুদান দেওয়া হবে। এছাড়া শিক্ষক-কর্মচারীরা তাদের জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা বা দৈব দুর্ঘটনার সহায়তার জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরাও জটিল রোগের চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা ব্যয় নির্বাহের জন্য এই আর্থিক সহায়তার সুযোগ পাবেন। তবে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

​আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাইগভ (www.mygov.bd) পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীদের অনলাইন জন্ম সনদ ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই ‘নগদ’ অ্যাকাউন্ট নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

​এছাড়া আগের বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। কোনো হার্ডকপি আবেদন গ্রহণ করা হবে না এবং নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন করার সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *