1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শবে বরাতের মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনার পর ইমামকে ছুরিকাঘাত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালী বেগমগঞ্জের লাকুড়িয়াকান্দি এলাকায় ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম মাও. তানভীর আহসানকে ছুরিকাঘাতের করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাতে মাজারের বিরুদ্ধে আলোচনাকে কেন্দ্র করে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা হামলায় জড়িত ২৩ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ভুক্তভোগী ইমাম মাও. তানভীর বলেন, শবে বরাত উপলক্ষে আমি মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা করছিলাম। পাশাপাশি আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছিলাম গায়েবের মালিক একমাত্র আল্লাহ। নবীজি (সা.) আল্লাহ যতটুকু গায়েবের জ্ঞান দিয়েছেন, তিনি ঠিক ততটুকুই জানেন, এর বাইরে নয়। এই আলোচনা চলাকালে হঠাৎ একজন ব্যক্তি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের একপর্যায়ে সে মসজিদ থেকে বের হয়ে যায়।

 

তিনি আরও বলেন, পরবর্তীতে আমি যখন মোনাজাত শেষ করে মসজিদ থেকে বাইরে বের হচ্ছিলাম, তখন সবাই স্বাভাবিকভাবে আমার সঙ্গে হাত মিলাচ্ছিল। ঠিক সেই সময় ওই ব্যক্তি চাদরের নিচে লুকানো একটি ছুরি নিয়ে আসে এবং আমার গাড়ে দিকে আঘাত করে। একইসাথে একটি ঘুষি আমার কানের মারে। আল্লাহর অশেষ রহমতে আমি রক্ষা পাই। আমার গলায় তখন রুমাল পেঁচানো ছিল এবং আমি মোটা রকমের কলারযুক্ত পাঞ্জাবি পরা ছিলাম। আল্লাহর হেফাজতেই বড় ধরনের ক্ষতি থেকে আমি বেঁচে যাই।

 

তিনি জানান, আঘাতের সময় আমি কিছুটা অজ্ঞান হয়ে পড়ি। পরে জানতে পারি, স্থানীয় মুসল্লিরা তাকে ধরে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ঘটনার পর থেকে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। এ কারণে আমি থানায় একটি মামলা দায়ের করবো।

 

ঘটনার বিষয়ে নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ইমামকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে থানায় আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *