1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় মাঠ থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় রজব আলী ওরফে রাজা (৫০) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার হয়। নিহত রজব আলী ওরফে রাজা একই উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের দেথের আলীর ছেলে। এর আগে গত শুক্রবার (৩১ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।স্থানীয়রা জানান, শনিবার সকালে গ্রামের চাষীরা মাঠে যাওয়ার পথে যুগিরহুদা-ভান্ডারদহ সড়কের পাশে ঝোড়ের ভেতর এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান। পরে বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার এর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।
স্থানীয় পদ্মবিলা ইউপি সদস্য ওমর ফারুক সুমন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রাজা। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাকে পায়নি। আজ সকালে পাশের যুগিরহুদা গ্রামের মাঠে তার গলাকাটা লাশ পাওয়া গেছে। তিনি আরও জানান, নিহত রাজাই কৃষিকাজ করতেন। তার দুই ছেলে প্রবাসে থাকেন। তার সাথে কারো তেমন শত্রুতাও নেয়।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলেন্দার আলী বলেন, ‘শনিবার সকালে রাজা নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *