রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনের অংশটি আজ বুধবার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকালে আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে এই অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরপরই সাধারণ যানবাহনের জন্য পথটি খুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সেতু মন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের দীর্ঘতম এই উড়াল সড়কের একাংশ চালু করা সম্ভব হলো। বর্তমান সরকারের গত ছয় মাসে প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ায় এই অংশটি খুলে দেওয়া সম্ভব হয়েছে। আগামী বছরের মধ্যেই পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাজধানী থেকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০২২ সালের ১২ নভেম্বর শুরু হয়। একনেকে অনুমোদনের পাঁচ বছর পর এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছিল। প্রতিবেদনে যোগ করা তথ্য: দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় হতে আশুলিয়া পর্যন্ত ২ লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য আজ বুধবার খুলে দেয়া হয়েছে।
Leave a Reply