1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ১৫ হাজার টাকা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক দফায় ১৫ হাজার ৭৪৬ টাকা কমানো হয়েছে। ফলে নতুন করে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

 

স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাজুস জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

 

শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

এর আগে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভালো মানের সোনার দাম ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। সে সময় এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।

 

রেকর্ড দামের পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয় সোনার দাম। অর্থাৎ রেকর্ড মূল্য নির্ধারণের পর দুই দফায় মোট ৩০ হাজার ৩৮৪ টাকা কমল ভালো মানের সোনার দাম।

 

সর্বশেষ ঘোষণায় নতুন দাম অনুযায়ী—

 

২২ ক্যারেটের সোনা: ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা

২১ ক্যারেটের সোনা: ভরিতে ১৪ হাজার ৯৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা

১৮ ক্যারেটের সোনা: ভরিতে ১২ হাজার ৮৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা

এর আগে শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের সোনা ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ভরিতে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হচ্ছিল। একই সময়ে ২১ ক্যারেটের সোনা ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা। শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

 

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী—

 

২২ ক্যারেটের রুপা: ভরিতে ৪৬৭ টাকা কমিয়ে ৭ হাজার ২৯০ টাকা

২১ ক্যারেটের রুপা: ভরিতে ৪৬৭ টাকা কমিয়ে ৬ হাজার ৯৪০ টাকা

১৮ ক্যারেটের রুপা: ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ৫ হাজার ৯৪৯ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৩২ টাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *