1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিমানের নতুন এমডি ড. হুমায়রা, জেলে থাকা এমডির নিয়োগ বাতিল

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন ড. হুমায়রা সুলতানা।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখার এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

 

ড. হুমায়রা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে আছেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এমডি ও সিইও থাকবেন।

 

এদিকে একই অফিস আদেশে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকায় এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

 

এর আগে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একটি মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা থানা পুলিশ।

 

এ ঘটনায় মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন- শফিকুর রহমানের বাসার অপর দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

 

জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এমডি হিসেবে নিয়োগ পান ড. মো. সাফিকুর রহমান। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *