1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিশুর হাম নিয়ে অভিভাবকদের যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
সম্প্রতি রাজধানীসহ দেশের বেশ কিছু জেলায় হঠাৎ করেই বেড়েছে শিশুদের হামে আক্রান্ত হওয়ার প্রবণতা। বিষয়টি নিয়ে শিশুদের অভিভাবকসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের মধ্যে উদ্বেগও বেড়েছে। এবার শিশুর হাম নিয়ে অভিভাবকদের জরুরি সতর্কবার্তা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ার‌ম্যান শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সতর্কবার্তা দেন তিনি।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, খুব অল্পতেই আমাদের সন্তানরা নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তারা একদিকে যেমন কৃত্রিম ও অপ্রাকৃতিক জীবনধারায় বড় হচ্ছে, দিনদিন উন্নতির নামে প্রকৃতি ও মাটির সঙ্গে অনেকটাই সম্পর্কহীন হয়ে যাচ্ছে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে; অপরদিকে পশ্চিমা সংস্কৃতির থাবায় মা-বাবার যথাযথ যত্ন থেকে তারা অনেকাংশে বঞ্চিত হচ্ছে।
তিনি লিখেছেন, অনেক শিশু কাজের লোকের হাতে কিংবা ডে-কেয়ারে বড় হচ্ছে। ফলে শারীরিক ও মানসিকভাবে তারা দুর্বল হয়ে বেড়ে উঠছে। সেই সঙ্গে বিজাতীয় অপসংস্কৃতির প্রভাব ও উদাসীনতার কারণে স্পিরিচুয়াল দিক থেকেও আমাদের পরিবারগুলো দুর্বল এবং অনিরাপদ হয়ে পড়ছে। দিনদিন আমল, দোয়া, তাওয়াক্কুল সব কিছু আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। ক্ষতিকর সব কিছুকে আমরা আপন করে নিয়েছি। আমাদের উচিত নিজেদের সার্বিক নিরাপত্তার জন্য সচেষ্ট হওয়া।
তিনি আরও লিখেছেন, সম্প্রতি এনআইসিইউর (NICU) অপেক্ষায় থাকতে থাকতে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল এবং প্রয়োজনীয় চিকিৎসার সংকট আমাদের স্বাস্থ্যখাতের এক করুণ চিত্র ফুটিয়ে তুলছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ার‌ম্যান লিখেছেন, সরকারি হাসপাতালগুলোতে এনআইসিইউ সাপোর্ট বা শিশুদের ক্রিটিক্যাল ট্রিটমেন্ট সুবিধা একেবারেই অপ্রতুল। সামান্য অসুস্থতায় রোগীদের ঢাকায় ছুটে আসতে হয়, যা এক দুঃখজনক বাস্তবতা।
শিশুর হাম নিয়ে অভিভাবকদের সতর্কতা বার্তা দিয়ে তিনি লিখেছেন, হামের চলমান যে সংকট তৈরি হয়েছে, এর জন্য অন্যান্য ব্যবস্থাপনার পাশাপাশি অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি। আগে থেকেই পুষ্টিকর খাবার ও প্রকৃতির স্পর্শে বেড়ে ওঠার ব্যবস্থাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আপনার সন্তানের মাঝে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন, বিচলিত না হয়ে দোয়া ও আশ্রয়ের মাধ্যমে ধৈর্য ধারণ করুন।
পরিশেষে তিনি লিখেছেন, মহান আল্লাহ আমাদের সন্তানদের সব প্রকার ব্যাধি থেকে হেফাজত করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *