1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) এবং তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম নজি জানান, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশু দুটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে একজনের মরদেহ ভেসে ওঠে। পরে অন্য শিশুকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *