1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

চট্টগ্রামে পরিবহন শ্রমিক ও পুলিশের সংঘর্ষ: আহত ৪ পুলিশ, সড়ক অবরোধ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা বর্তমানে দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে পুলিশ জানায়, সকাল থেকে ভোটগ্রহণ কার্যক্রম চলছিল। তবে ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা, ভোট প্রদানে দীর্ঘসূত্রতা এবং জাল ভোটের অভিযোগ তোলেন একদল শ্রমিক। এ নিয়ে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন জানান, সংঘর্ষের সময় তাদের পর্যবেক্ষক দলের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। তিনি জানান, ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে ও ক্ষোভ থেকে শ্রমিকরা নগরের কদমতলী ও অলংকার মোড় এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। এই দুটি স্থান চট্টগ্রাম থেকে ঢাকা ও অন্যান্য রুটে বাস চলাচলের প্রধান কেন্দ্র হওয়ায় অবরোধের ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *