1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শরীয়তপুরে তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়: বিএনপি নেতার বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে রয়েছেন ডেইলি স্টারের জাহিদ হাসান, নিউজ টোয়েন্টিফোর ও জাগো নিউজ প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পর বিকেলে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী নিউজের প্রতিনিধি পলাশ খান বিষয়টি জানতে আরিফুজ্জামান মোল্লাকে ফোন করেন। এ সময় ওই বিএনপি নেতা উল্টো সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, ‘তোমরা লিখবা, আমরা পিডামু।’ তিনি আরও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে বলেন, ‘আরও তো মারুম, শুধু এহন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অনেকেই লিস্টে আছে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরও খবর পাইয়া যাইবা। তুমি নিজেও তৈরি থাক।’

সাংবাদিক পলাশ খান জানান, হামলার শিকার সহকর্মীদের বিষয়ে জানতে চাইলে আরিফুজ্জামান মোল্লা তাকেও মারধরের হুমকি দেন। তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদের তিন সহকর্মীকে হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আরিফ মোল্লার বিরুদ্ধে। আমি বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি এবং দ্রুত লিখিতভাবে আইনি পদক্ষেপ নেব।’

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া ও সদর সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি তারা অবগত আছেন। তিনি বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *