1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক অভিযানে ২১ সন্ত্রাসীসহ নিহত ২৭

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে ২১ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযান পরিচালিত হয়। এই সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা ও কাস্টমস বিভাগের এক কর্মকর্তাসহ মোট ছয় সদস্য প্রাণ হারিয়েছেন।

আইএসপিআরের তথ্যমতে, চাগাই জেলার নোকচায় ন্যাশনাল হাইওয়েতে অবৈধ চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজির চেষ্টা করছিল একদল সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, পিশিন জেলার জিয়ারাত ক্রসে কাস্টমস হাউসে হামলা চালায় সন্ত্রাসীরা। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আরও ১০ সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বর্তমানে অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় তল্লাশি অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *