কাতারে নতুন শিক্ষাবর্ষের শুরুকে কেন্দ্র করে সাউইস্ট (SOUEAST) ব্র্যান্ডের জনপ্রিয় এসইউভি মডেলগুলোর ওপর বিশেষ ছাড় ও সুবিধা ঘোষণা করেছে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান ওয়েস্ট লেক মোটরস। ‘লার্ন, ড্রাইভ, এক্সপ্লোর’ শীর্ষক এই ক্যাম্পেইনটি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে গ্রাহকরা সাউইস্ট এস০৬, এস০৭ এবং এস০৯ মডেলের গাড়িগুলো অত্যন্ত সহজ শর্তে কেনার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মডেলভেদে মাসিক কিস্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এস০৬ মডেলের জন্য মাসিক কিস্তি ১,৩৯৯ রিয়াল, এস০৭ মডেলের জন্য ১,৫৯৯ রিয়াল এবং এস০৯ মডেলের জন্য ১,৯৯৯ রিয়াল নির্ধারণ করা হয়েছে। গাড়ি কেনার সাথে প্রতিটি গ্রাহককে উপহার হিসেবে একটি নতুন আইফোন ১৭ দেওয়া হবে।
গ্রাহকদের আর্থিক সুবিধার কথা মাথায় রেখে কোম্পানিটি কোনো প্রকার ডাউনপেমেন্ট ছাড়াই গাড়ি কেনার সুযোগ দিচ্ছে। এছাড়া চার বছরের জন্য শূন্য সুদ বা লাভ, বিনামূল্যে রেজিস্ট্রেশন, দুই বছর বা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ফ্রি সার্ভিসিং এবং ইঞ্জিনের ওপর ১০ বছর বা ১০ লাখ কিলোমিটারের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।
ওয়েস্ট লেক মোটরসের প্রধান অপারেটিং অফিসার মনসেফ আহাবচানে বলেন, নতুন শিক্ষাবর্ষে পরিবারের দৈনন্দিন যাতায়াত ও প্রস্তুতি সহজতর করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও নিরাপদ এই গাড়িগুলো গ্রাহকদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply