1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

গৌরীপুরে মানববন্ধন;পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহে গৌরীপুরের প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড ও ক্রিয়েটিভ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ফজর আলী, সহ-সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ এসেসিয়েশনের সহ-সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, সংগীত নিকেতনের পরিচালক আব্দুল হাই, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, লুৎফর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত। এখানে রয়েছে মুঘল-সুলতানি আমলের বহু প্রাচীন নিদর্শন ও ইতিহাসখ্যাত ব্যক্তিবর্গের সমাধি। এ ছাড়া রয়েছে বীরাঙ্গনা সখিনার সমাধি, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দৃষ্টিনন্দন পিতলের ম্যুরালসহ বঙ্গবন্ধু চত্বর, দেশের সর্ববৃহৎ উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য। এই স্থাপনাগুলোর সম্ভাবনা কাজে লাগিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *