1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

চাকা ফেটে যাওয়া অটোরিকশাকে ট্রাকের চাপা, মা-মেয়েসহ নিহত বেড়ে ৪

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক চাপায় চাকা ফেটে যাওয়া অটোরিকশার আরও এক যাত্রী নিহত হয়েছেন। এ নিয়ে মা-মেয়েসহ নিহত বেড়ে দাঁড়াল চারজনে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

 

সোমবার বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি কামরুল হাসান।

 

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলা বারের সদস্য চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) ও তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১) এবং ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের মাঝিপাড়া এলাকার তুহুন চন্দ্র দাসের ছেলে তুষার চন্দ্র দাস (১৮)।

 

আহত যাত্রী তামান্নাকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের নান্দিনা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহে যাওয়ার পথে চাকা ফেটে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মা ও মেয়েসহ তিন নারীর মৃত্যু হয়।

 

পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন। অপর আহত তামান্নার অবস্থার গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই জবাইদুল ইসলাম বলেন, আহত তামান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মুক্তাগাছা থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় অটোরিকশা চালক সোহেলও আহত হয়েছেন। তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *