ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সানোয়ার হোসেন শ্রাবণ। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতার প্রেক্ষিতেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সানোয়ার হোসেন শ্রাবণ ময়মনসিংহ দক্ষিণ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তার নেতৃত্বগুণ, কর্মদক্ষতা ও সংগঠন পরিচালনায় সক্ষমতা দলীয় মহলে প্রশংসিত হয়, যা তার রাজনৈতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
নতুন এই দায়িত্বপ্রাপ্তির খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে।
এদিকে, সানোয়ার হোসেন শ্রাবণকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই তার সফলতা কামনা করে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply