1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ফুলপুর উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মো. শফিকুল ইসলাম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলপুর পৌরসভার সাবেক মেয়র শশধর সেনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। একটি বিস্ফোরক মামলায় সাত দিনের রিমান্ডে চেয়ে শশধর সেনকে আদালতে তোলা হবে।

শশধর সেন গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফুলপুর পৌরসভার মেয়র হয়েছিলেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *