1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৪৯২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
ফাস্টবিডিনিউজ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে ৪৯২ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রশিদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম।

গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারি কালীগঞ্জের সেবকদাস এলাকার মৃত ফলু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বিষয়টি জানার পর তার উপর সার্বক্ষণিক নজরদারি রাখে র‍্যাব । শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে ৪৯২ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করা হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *