1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

হিমাগার ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে আলু ফেলে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আলুচাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর নগরীর নব্বীগঞ্জ এলাকায় অপুর মুন্সী হিমাগারের সামনে মহাসড়কে আলু ফেলে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে রংপুরসহ আশপাশের এলাকার শতাধিক কৃষক ও ব্যবসায়ী অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, গত দুই বছর ধরে আলুর ন্যায্য দাম না পাওয়ায় তারা চরম লোকসানের মুখে পড়েছেন। এর মধ্যেই রংপুরের হিমাগার মালিকরা সিন্ডিকেট করে কেজিপ্রতি আলু সংরক্ষণের ভাড়া সাড়ে ৭ টাকা নির্ধারণ করেছেন। অথচ দেশের অন্যান্য অঞ্চলে কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে এই ভাড়া কেজিপ্রতি ৫ টাকার মধ্যে রাখা হয়েছে। তাদের দাবি, অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুরে কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেশি ভাড়া আদায় করা হচ্ছে, যা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী চাষি ও ব্যবসায়ীরা জানান, বিষয়টি নিয়ে কৃষি বিপণন অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। অবিলম্বে হিমাগার ভাড়া কমিয়ে কেজিপ্রতি ৫ থেকে সাড়ে ৫ টাকার মধ্যে নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী হিমাগার ভাড়া কমানো আন্দোলন কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য রাসেল ও নুরু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে সরকার ও হিমাগার মালিকরা ভাড়া কেজিপ্রতি সাড়ে ৫ টাকার মধ্যে নামিয়ে না আনলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: এতে আলু সংরক্ষণ ও বাজারজাত করতে গিয়ে তাদের লোকসানের পরিমাণ বেড়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *