1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

পবিত্র রমজান মাস কবে শুরু হবে এবং ঈদুল ফিতর কোন দিনে উদযাপিত হতে পারে, তা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও হিজরি ক্যালেন্ডারের তথ্য বিশ্লেষণ করে ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া গেছে। জর্দান নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুসরণ করলে ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২০২৭ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে পড়ার সম্ভাবনা রয়েছে।

হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে। সেই হিসেবে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রমজানের প্রথম দিনটি মূলত শাবান মাসের ২৯ তারিখে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করছে। চাঁদ দেখা সাপেক্ষে মাসটি শুরু হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

রমজান মাসের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করেই ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হবে। বর্তমান হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হিসাব সঠিক হলে ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার পালিত হতে পারে।

উল্লেখ্য যে, রমজান ও ঈদের তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সৌদি আরবসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার পরই তারিখগুলো নিশ্চিত করা হয়। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় চাঁদ দেখা কমিটির দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে এবং সেই অনুযায়ী দিন নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *