1. iamparves@gmail.com : admin :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. firstbdnews@wp-ads.net : Firstbdnews Customer : Firstbdnews Customer
  4. najmulhasan7741@gmail.com : najmul hasan : najmul hasan
  5. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  6. support@wordpness.org : WordPress Technical : WordPress Technical
  7. backup@wordpress.com : wp-backup :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ,পদ থেকে অব্যাহতি

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ছবিঃ ফাস্টবিডিনিউজ

অনৈতিক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে দুই বিশিষ্ট সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো হয়। যে অনৈতিক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনীত অভিযোগের অধিকতর তদন্তে স্বার্থে নিযুক্ত মেহেদি হাসান সানি ও মহিউদ্দীন অপুকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদনটি কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ফাস্টবিডিনিউজকে জানাতে ই-মেইল করুন- firstbdnews@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *