1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

বরিশালে মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইব

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলার ১৩ বছর বয়সী অদম্য মেধাবী শিশু মুসাইব হোসাইন মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে। সে গৌরনদী উপজেলা গেট সংলগ্ন উবাই ইবনে কাব (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। মুসাইব আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে। তার এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে গত রাতে মাদ্রাসার পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পারিবারিক ও মাদ্রাসা সূত্রে জানা যায়, মুসাইব ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় পঞ্চম শ্রেণিতে থাকাকালীন সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় স্থান করে নিয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছিল। ছেলের মেধা যেন দ্বীনের পথে ব্যয় হয়, সেই লক্ষ্য নিয়ে পরিবারের সিদ্ধান্তে তাকে হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেখানে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ২ মাস ১৩ দিনে সে পুরো কোরআন মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করে।

মুসাইবের বাবা মিজানুর রহমান বেপারী ছেলের এই সাফল্যে গর্বিত এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক জানান, অন্য শিক্ষার্থীরা যখন বিকেলে খেলাধুলা বা রাতে বিশ্রামে থাকত, তখন মুসাইব একান্ত আগ্রহে কোরআন তেলাওয়াতে মগ্ন থাকত। তার প্রবল ইচ্ছাশক্তির কারণে অনেক সময় সে একদিনে এক পারা পর্যন্ত কোরআন মুখস্থ করে ফেলেছে, যা আল্লাহর বিশেষ রহমত বলে তিনি মনে করেন। ভবিষ্যতে একজন বিশিষ্ট আলেম হওয়ার স্বপ্ন দেখা মুসাইব নিজের সাফল্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *