শেরপুর জেলাধীন নকলা উপজেলায় অতি হত দরিদ্রদের জন্য কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে আজ।
মঙ্গলবার (১২-ই মে) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা,নকলার আয়োজনে উপজেলার ২নং নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে এ কার্যক্রমের শুভ উদ্বোধনের সূচনা করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ প্রয়াত মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী পুত্র নকলা নালিতাবাড়ী শেরপুর ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী (এমপি) সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমীন।।
এই প্রকল্পের আওতায় পেকুয়া বিলের মোহনা হতে বিহারীরপাড় উট ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৯৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।এছাড়াও পাঠাকাটা ইউনিয়নের বুরোডুবি বিলে ৩ দশমিক ৪৮৮ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ওয়েজ বাবদ ৬৬ লাখ ৪৪ হাজার টাকা এবং নন-ওয়েজ বাবদ ৮১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সর্দার মজুরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩শ টাকা। অন্যদিকে বাল্লাঘাট এলাকায় খাল পুনঃখনন কাজে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে জানা গিয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিবসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্যকালে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন,১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। দীর্ঘ সময় রাজনৈতিক জটিলতায় এ কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকারের উদ্যোগে ও সরকার প্রধান প্রধানমন্ত্রী দেশনেতা জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আবারও খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।।
Leave a Reply