1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বর্ষায় জলাবদ্ধতায় ডুবছে বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় তলিয়ে যায়। বিদ্যালয় প্রাঙ্গণটি আশপাশের এলাকার তুলনায় নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে থাকে। এছাড়া পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না রাখা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় বৃষ্টির পানি সরতে পারে না। ফলে বর্ষা এলেই বিদ্যালয়ের মাঠ ও প্রবেশপথ পানিতে ডুবে যায়, যা শিক্ষার্থীদের যাতায়াত, খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।

দীর্ঘদিন পানি জমে থাকায় বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, পাশাপাশি পানিবাহিত রোগের আশঙ্কাও দেখা দিয়েছে। বিদ্যালয়ের প্রবেশের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীর অভিভাবক কাইয়ুম হোসেন খান জানান, বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে তারা সবসময় উদ্বিগ্ন থাকেন। যেকোনো সময় কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। তাই দ্রুত মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল জানান, বর্ষায় মাঠে পানি জমে যাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থী সবাইকে নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ থাকার পাশাপাশি বিদ্যালয়ে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত মাঠ ও যাতায়াত ব্যবস্থার উন্নতির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন বলেন, তিনি এই উপজেলায় সদ্য যোগদান করেছেন। শিগগিরই বিদ্যালয়টি পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ জলাবদ্ধ হওয়ার বিষয়টি তাদের নজরে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে এবং পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও খতিয়ে দেখে পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, বাবুগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ ভরাটের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সংকট দ্রুত নিরসন হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *