1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

কঙ্গনা রাণৌত ও বাবা রামদেবের পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রাণৌত এবং যোগগুরু বাবা রামদেবের একে অপরের প্রতি করা মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি কঙ্গনা তরুণ প্রজন্মকে ‘নর্দমা প্রজন্ম’ বা ‘গাটার জেনারেশন’ বলে অভিহিত করলে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাবা রামদেব কঙ্গনাকে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানান, যার কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

টিভি৯-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাবা রামদেব কঙ্গনার ওই মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোনো দেশের তরুণদের ‘গাটার’ বলা বিকৃত মস্তিষ্কের পরিচয় এবং এটি ভুল। কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। এসময় কঙ্গনা তার যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেন—এমন তথ্য মনে করিয়ে দিলে রামদেব পাল্টা প্রশ্ন করেন, কেউ তার যোগের প্রশংসা করলেই তিনি কি তার পাপকাজ ঢেকে রাখবেন?

এর জবাবে কঙ্গনা রাণৌত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি রামদেবকে উদ্দেশ্য করে বলেন, “বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না।” কঙ্গনা আরও দাবি করেন, গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে কেউ কেবল অনুমানই করতে পারে। এছাড়া সুপ্রিম কোর্ট তাকে কখনো প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য ভর্ৎসনা করেননি উল্লেখ করে তিনি বলেন, তার চরিত্র রামদেবের চেয়ে ভালো এবং সেখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।

রাজনীতির পাশাপাশি অভিনয়েও নিয়মিত কঙ্গনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে। সিনেমাটি ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সেই সাহসী নার্সের গল্প নিয়ে নির্মিত, যিনি ৪০০ মানুষের জীবন রক্ষা করেছিলেন। বর্তমানে অভিনেত্রীর হাতে আরও দুটি সিনেমার কাজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *