ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইল সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে জীবন বাজি রেখে উদ্ধার করেছেন পুলিশ সদস্য অমিত হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে এই মানবিক ঘটনাটি ঘটে। নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে কনস্টেবল অমিতের এই সাহসিকতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ঘটনার সময় পুলিশ লাইন্সের কনস্টেবল অমিত হাসান তার এক ব্যাচমেটকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। শিমরাইল কান্দি এলাকার প্রথম সেতু থেকে ওই তরুণীকে নদীতে ঝাঁপ দিতে দেখে তিনি দেরি না করে পানিতে লাফিয়ে পড়েন। সাঁতরে ওই তরুণীকে কাছে পাওয়ার পর একটি নৌকার সহায়তায় তাকে নদীর তীরে নিয়ে আসেন তিনি।
উদ্ধারের পরপরই তরুণীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাছির উদ্দিন দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তরুণীটি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং অভিমান থেকেই তিনি এমন পথ বেছে নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল মঞ্জুর আলম ফারাবী জানান, পুলিশ সদস্যের সময়োচিত পদক্ষেপেই তরুণীটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
তরুণীর মায়ের ভাষ্যমতে, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা-জগতসার গ্রামের বাসিন্দা এই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে বসবাস করছিলেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায় তিন মাস আগে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন।
পরিদর্শক নাছির উদ্দিন জানান, উদ্ধার হওয়ার পর তরুণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে তার মা ও বোনের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।
নিজের প্রিয়জনকে ফিরে পেয়ে মেয়েটির পরিবারের সদস্যরা পুলিশের এই মানবিক ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কনস্টেবল অমিত হাসানের এই সাহসিকতা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ। প্রতিবেদনে যোগ করা তথ্য: দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস। প্রতিবেদনে যোগ করা তথ্য: গ্রামে লোডশেডিং কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত। প্রতিবেদনে যোগ করা তথ্য: মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে ২ যমজ বোনের মৃত্যু। প্রতিবেদনে যোগ করা তথ্য: স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে। প্রতিবেদনে যোগ করা তথ্য: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫। প্রতিবেদনে যোগ করা তথ্য: ৪.৫ মিলিয়ন পাউন্ডে মদের বার কিনে মসজিদ বানালেন বাংলাদেশের জিয়া। প্রতিবেদনে যোগ করা তথ্য: ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা।
Leave a Reply