1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও নৌপথ সচল রাখতে ইরান-কাতার যৌথ উদ্যোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে মাইন অপসারণ এবং একটি অস্থায়ী শিপিং করিডোর চালুর প্রস্তাব নিয়ে তেহরানে আলোচনা করেছেন ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পক্ষ থেকে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। বিশেষ করে অঞ্চলজুড়ে চলমান উত্তেজনা প্রশমন এবং আলোচনার জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে দুই মন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন। উভয় দেশই সংলাপের মাধ্যমে চলমান সংকট নিরসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল হরমুজ প্রণালির জন্য প্রস্তাবিত একটি নতুন কাঠামো। এর আওতায় প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি সাময়িক শিপিং করিডোর বা নৌপথ তৈরির পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে, নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাণিজ্যিক পরিবহন সচল রাখতে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের জন্য একটি যৌথ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তেজনা কমিয়ে সংলাপের পরিবেশ তৈরি, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের সার্বিক পরিস্থিতি উন্নত করাই এই আলোচনার মূল লক্ষ্য। মাইন অপসারণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *