1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়ার ঘটনাকে স্বাধীন রাজনৈতিক চর্চা ও সংবিধান স্বীকৃত অধিকারের ওপর নগ্ন আঘাত হিসেবে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ আগস্ট) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার খর্ব করার সুযোগ নেই। অথচ অত্যন্ত দুঃখজনক যে, বর্তমান সরকারও বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আমলের মতো ভিন্নমতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার পুরোনো চর্চা অব্যাহত রেখেছে। নেতারা স্পষ্ট করে বলেন, জনগণ কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি দেখার জন্য রক্ত দেয়নি। রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার একটি দলকে সভা-সমাবেশ করতে না দেওয়া সরাসরি গণঅভ্যুত্থানের স্পিরিট ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কোনো অজুহাতেই নাগরিকদের শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার হরণ করা সমর্থনযোগ্য নয়।

নেতারা আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধীদলের পথ রুদ্ধ করার এই অগণতান্ত্রিক মানসিকতা প্রমাণ করে যে শাসনব্যবস্থায় এখনো মৌলিক পরিবর্তন আসেনি। সরকার যদি জনআকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে দমন-পীড়নের পথ বেছে নেয়, তবে রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এনসিপি অনতিবিলম্বে সরকারকে এই স্বৈরাচারী অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে। সব রাজনৈতিক দলের জন্য সমান গণতান্ত্রিক সুযোগ নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষ দমনে প্রশাসন ও পুলিশি ক্ষমতার অপব্যবহার পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছে দলটি।

আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে রাষ্ট্রের প্রকৃত নিরাপত্তা ও সেবায় নিয়োজিত রাখার আহ্বান জানিয়ে নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, রাজপথে জনগণের বাক-স্বাধীনতা ও সমাবেশের অধিকার হরণ করার যেকোনো অপচেষ্টা এনসিপি দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে। অবিলম্বে সব দলের জন্য সমান রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না করা হলে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সারা দেশে আপামর জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে জাতীয় নাগরিক পার্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *