1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ: মুফতী রেজাউল করীম

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শনিবার বিকেলে রাজধানীর পল্টনের আইএবি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতের সংকট দিন দিন প্রকট হচ্ছে, অথচ সরকার কোনো টেকসই নীতিমালা প্রণয়ন করতে পারেনি।

মুফতী রেজাউল করীম আরও বলেন, সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস পার করলেও জাতীয় সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা অতীতের সরকারের ওপর দায় চাপানোর যে সংস্কৃতি চালু রেখেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি এবং মাদকের ব্যাপক বিস্তারে যুবসমাজ ধ্বংসের মুখে রয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে পুলিশ প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশবাসী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তিনি সরকারকে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে মুফতি অলিউল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, এস এম মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন ও মুফতি আব্দুল কুদ্দুস রশিদীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *