1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ পর্যায়ে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এই ওয়াকআউটের ঘোষণা দেন।

ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকা সত্ত্বেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া চালানো হচ্ছে। তার মতে, বর্তমানে গণভোটের রায় মেনে রাষ্ট্রীয় সংস্কার করা সবচেয়ে জরুরি। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরিবর্তে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতির প্রতিবাদেই বিরোধী দল ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *