1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সাংবিধানিক নিয়ম মেনেই হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও সংবাদমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সে ধরনের কোনো নির্বাচন করবে না। তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। এ সময় তিনি বিএনপিকে নিয়ে বিভিন্ন সময় করা মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, বিএনপিকে ক্যান্টনমেন্টের দল বলা হলেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগই গণতন্ত্রকে হত্যা করেছিল, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুনরুদ্ধার করেছেন।

দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *