1. iamparves@gmail.com : admin :
  2. najmulhasan7741@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  3. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  4. backup@wordpress.com : wp-backup :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

দীর্ঘ সময় ধরে মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন। মালয়েশিয়ায় চিকিৎসাপর্ব শেষ করে তিনি এখন দেশে ফেরার জন্য প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *